পতেঙ্গা সৈকতে হাফ ম্যারাথন কাল

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:১৬ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে আগামীকাল শুক্রবার ভোরে অনুষ্ঠিত হবে ‘বিএম এলপি গ্যাস আরআরসি হাফ ম্যারাথন–২০২৬’। এ উপলক্ষে গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে কিট এঙপো। দিনব্যাপী এই আয়োজনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের প্রায় ৯টি দেশের ১ হাজার ১০০ এর বেশি নিবন্ধিত রানারের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। এঙপোতে এক হাজারেরও বেশি রানার তাঁদের রেস কিট সংগ্রহ করেন। কিট বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে আয়োজন করা হয় পেসার ফ্ল্যাগ সেরিমনি, যেখানে নির্ধারিত গতিতে দৌড় সম্পন্ন করতে রানারদের সহযোগিতায় নিয়োজিত পেসারদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ছাড়া ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেস ডিরেক্টর তোফাজ্জল হোসাইনসহ রোড রানার্স চট্টগ্রামের আয়োজক কমিটির সদস্যরা। তাদের সার্বিক তত্ত্বাবধান ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় কিট এক্সপো সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর মধ্যম হালিশহর এলাকায় উন্নয়ন কাজ পরিদর্শনে অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধজাতীয় অ্যাথলেটিকস ২৩-২৫ অক্টোবর