পটিয়ায় সিএনজি চালকের বসতঘর ভাংচুরের অভিযোগ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

পটিয়ায় রাতের অন্ধকারে এক সিএনজি চালকের বসতঘর ভাঙচুর করে ঘরে ঢুকে গাড়ি বিক্রির টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১০ মে) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের দক্ষিণ ছনহরা এলাকায়। এ ঘটনায় সিএনজি চালকের স্ত্রী নাছিমা আকতার বাদী হয়ে স্থানীয় সাত জনের নাম উল্লেখ করে পটিয়া থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পর পটিয়া থানার উপ–পরিদর্শক আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার উপ–পরিদর্শক আবদুল জলিল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা সম্পর্কে আত্মীয়–স্বজন। পূর্ব থেকে তাদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে টাকা নিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধউপকূলীয় এলাকায় যুবলীগের ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধ‘সংস্কৃতি চর্চা অবারিত হোক’ শীর্ষক অনুষ্ঠান ১৬ মে