বিপ্লবী অধ্যাপক পুলিন দে স্মৃতি সংসদের উদ্যোগে ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট মিলনায়তনে অধ্যাপক পুলিন দে’র ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ম্যুরাল উদ্বোধন ও আলোচনা সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিপ্লবী অধ্যাপক পুলিন দে স্মৃতি সংসদের সভাপতি পংকজ চক্রবর্তী। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ১০নং ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য প্রবোধ রায় চন্দন। বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহমদ বাবুল। সভায় বক্তব্য রাখেন ধলঘাট আর্বান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সমীর চৌধুরী ভুলু, জয়নাল আবেদীন, শ্যামল সেন, আবু সাইদ মল্ল, জুয়েল নাথ বাপ্পু, রিংকী দেব, সীমা ভট্টাচার্য্য, শফিউল আলম, শহীদুল ইসলাম, খোরশেদ আলম, অসিত দাশ, রূপক চক্রবর্তী, সুকান্ত নাথ, অরুণ নাথ, দেবাশীষ দে বাবু, পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল চক্রবর্তী, সাব্বির আহমেদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ইউপি সদস্য রণধীর চক্রবর্তী। এর আগে বিপ্লবী অধ্যাপক পুলিন দে’র স্থাপিত মুর্যাল উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন। শেষে অতিথিবৃন্দ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। সভায় বক্তারা বিপ্লবী অধ্যাপক পুলিন দে’র দেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়া, বিপ্লবী জীবনযাপন ও আত্মত্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে তাঁর বিপ্লবী জীবন দর্শন থেকে শিক্ষা গ্রহণ ও তাঁর আদর্শকে অনুসরণ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।













