পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

পটিয়া খেলার ছলে পুকুরে ডুবে আব্দুর রহমান () নামে ১ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান প্রবাসী মামুন চৌধুরীর ছেলে। তাদের বাড়ি উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি।

এ সময় পরিবারের সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ ওসমান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পুকুরে পড়ে যাওয়া ওই শিশুকে আনা হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধডাল-মসলা জাতীয় পণ্যে রং ও কেমিক্যাল মিশিয়ে বিক্রি
পরবর্তী নিবন্ধডাল-মসলা জাতীয় পণ্যে রং ও কেমিক্যাল মিশিয়ে বিক্রি