পটিয়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত শান্তির মার দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পটিয়া ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তিনি মারা গেছেন। দীর্ঘ সময় পানিতে থাকায় শরীর ফুলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হবে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ ও পরিচয় শনাক্তে তদন্ত চলছে।












