পটিয়ায় আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয় সিন্ডিকেটের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুসুমপুরা ইউনিয়নের মনসারটেক বাজারসংলগ্ন পটিয়া–বোয়ালখালী সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চন্দনাইশ অলি আহম্মদ চৌধুরী বাড়ির মৃত নুরুল হকের ছেলে মো. হাসান ওরফে এনামুল হক এনাম (২৭), নগরের চাঁন্দগাও উত্তর মোহরা মৌলভী বাজার এলাকার মো. রজুর ছেলে মো. সোহেল (২৪), কক্সবাজার নুনিয়ারছড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে নুরুল হক ওরফে আকাশ (২৫), চাঁন্দগাঁও দক্ষিণ মোহরার মো. হারুনের ছেলে মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), কক্সবাজার উত্তর নুনিয়ারছড়ার হাবিবুর রহমানের ছেলে মো. হাসান (২৪), সাতকানিয়া পূর্ব নলুয়া এলাকার ছালে আহাম্মদের ছেলে সাইফুর রহমান (২৬) ও মধ্য নলুয়া এলাকার মৃত আশ্রাফ মিয়ার ছেলে মো. হেলাল (২৭)।










