পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি পটিয়া উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবায়ের আলম মানিক। উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসাইন, সদস্য মো. সেলিম, মো. ইরফান, মীর মনচুর ইসলাম, আনাস মাহমুদ এবং মো. সৌরভ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামসহ জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আরমান আজাদ এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সমন্বয়কারী শহিদুল ইসলাম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবু তৈয়ব। ইফতার মাহফিল সফল করতে যুবশক্তি, ছাত্র শক্তি এবং উপজেলা এনসিপির বিভিন্ন দায়িত্বশীল সংগঠকবৃন্দ ভূমিকা পালন করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ভ্রাতৃত্ব, সমপ্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে। বৈষম্যমুক্ত দেশ গড়তে এনসিপির আপসহীন ভূমিকা অব্যাহত থাকবে।








