পটিয়ার শুলক বড়ুয়া দিলেন জীবনের শেষ ভোট

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে মৃত্যু

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

পটিয়ায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে শুলক বড়ুয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিজের ভোট প্রয়োগ করে বাড়ি ফেরার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামের এ বাসিন্দা ঘড়ির মেকানিক হিসেবে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, শুলক বড়ুয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন। ভোট দিয়ে ফেরার পথে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর প্রতিবেশীরা তাকে ঘরে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা সাগর জানান, ভোট দিয়ে ফেরার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের বেড নিয়েই ভোট কেন্দ্রে যুবক
পরবর্তী নিবন্ধআগে ভোট পরে বিয়ে, বিয়ের সাজে ভোটকেন্দ্রে বর