পটিয়ায় ধান ক্ষেতে পড়েছিল কৃষকের মরদেহ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

পটিয়ায় ধান ক্ষেতে পড়েছিল আব্দুল করিম (৫৫) নামে এক কৃষকের নিথর মরদেহ। সারাদিন নিখোঁজ থাকার পর গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। মৃত কৃষক পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিনানিহরা গ্রামের বাসিন্দা মৃত আহাম্মদের পুত্র।

স্থানীয়রা জানান, সারাদিন নিখোঁজ থাকায় তার পরিবারের লোকজনসহ এলাকাবাসী আবদুল করিমকে খুঁজতে থাকে। পরে রাত ১০টার দিকে ধান ক্ষেতে তার নিথর মরদেহ পাওয়া যায়। ওই জমিতে তিনি ধান চাষ করতেন। পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, ওই কৃষক হার্টের রোগি ছিলেন। তিনি সম্ভবত জমিতে ধানের চারা লাগানোর জন্য জমি প্রস্তুত করতে গিয়েছিলেন। সেখানেই হয়ত তিনি হার্টঅ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বলে মনে হয়। এর আগেও তিনি দুই বার হার্টঅ্যাটাক করেছিল। তার মুখের অংশ কাদা মাটিতে দেবে ছিলো। ওই ঘটনায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসানের মৃত্যুবার্ষিকীতে আ.লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধড. আবু রেজা নদভী এমপিকে ব্রুনাই বাংলাদেশ কমিউনিটির সংবর্ধনা