জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের উদ্যোগে গণদাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ আগস্ট রাতে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবু রাশেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, খুলশী থানা জামায়াতের আমির আলমগীর ভূঁইয়া, দেলোয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লংমার্চ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












