নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালে’তে গতকাল বুধবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে নেপালকে ১০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। খেলার একাদশ মিনিটে জয়সূচক গোলটি করেন মানিক। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে নেপালকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ। তবে কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর মিলে গোলের দেখা। মোহাম্মদ মানিকের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমায় ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি দল। খেলার তৃতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণ শাণান রোনান সুলিভান। তবে ভারসাম্য ঠিক রাখতে না পারায় শট হয়নি ঠিকঠাক, হাওয়ায় ভেসে যাওয়া বল গ্লাভসে জমান নেপাল গোলকিপার। ষষ্ঠ মিনিটে নাজমুল হুদা ফয়সাল পোস্টের বাইরে শট নিয়ে হতাশা বাড়ান। গোছালো আক্রমণ থেকে একাদশ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বল দেওয়া নেওয়া করে এগিয়ে যাওয়া মুর্শেদ আলি চিপ বাড়ান বক্সে, নিখুঁত হেডে জাল খুঁজে নেন মোহাম্মদ মানিক ()। এই গোলের রেশ থাকতেই রোনান জালে বল জড়িয়েছিলেন, কিন্তু অফসাইডের কারণে পাননি গোল। সপ্তদশ মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠে আসা নেপাল। তবে সুভাস বমের শট দারুণ ক্ষিপ্রতায় আটকে বাংলাদেশের ত্রাতা গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। এর একটু পর ফয়সালের আরেকটি হেড হয় লক্ষ্যভ্রষ্ট। ২১তম মিনিটে আবারও হতাশ হতে হয় ফয়সালকে। বক্সে বুক দিয়ে বল রিসিভ করে রোনান বাড়িয়ে দেন ডান দিকে থাকা মুর্শেদকে, তার ক্রসে ফয়সালের হেড আটকান গোলকিপার। বাকি সময়ে ব্যবধান আর বাড়েনি তবে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে নেপালের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। ৫৪তম মিনিটে সতীর্থের লং পাসে ছুটে গিয়ে ভালো জায়গায় থেকেও পা ছোঁয়াতে পারেননি জয় আহমেদ। ছয় মিনিট পর নেপালের বিজ্ঞান খাদকার ফ্রি কিক উপরের জাল কাঁপায়। এরপর থেকে বাংলাদেশের আক্রমণের ধার কমে কিছুটা। সমতায় ফিরতে মরিয়া নেপালের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে মনোযোগী হয় দল। ৮০তম মিনিটে সুযোগও এসেছিল, কিন্তু সতীর্থের কাটব্যাক গোলমুখে পাওয়ার পর ডিফেন্ডারের চার্জে ভারসাম্য হারিয়ে শটই নিতে পারেননি স্যামুয়েল রাকস্যাম। ৮৭তম মিনিটে বদলি নামেন ডেকলান সুলিভান। লাল সুবুজের জার্সিতে ভাই রোনানের অভিষেক হয়েছিল আগেই, এবার ডেকলানেরও হলো। একটু পরই অনুভব পুরির দুরপাল্লার জোরালো শট শুয়ে পড়ে আটকে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন ডিফেন্ডার ইউসুফ আলি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রোনানের পাসে গোলমুখ থেকে সুমন সরেনের শট নেপাল গোলকিপার ফেরালে ব্যবধান দ্বিগুণ হয়নি। কিন্তু স্বস্তির জয়ে ফাইনালে ওঠার আনন্দে মাতে বাংলাদেশ।

২০২৪ সালে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব২০ ক্যাটাগরিতে প্রথম শিরোপা বাংলাদেশ জিতেছিল নেপালকে ফাইনালে ৪১ গোলে হারিয়ে। গত আসর হয়েছিল অনূর্ধ্ব১৯ ক্যাটাগরিতে, সেবার সেমিফাইনালের দেখায় বাংলাদেশ জয় পায় ২১ ব্যবধানে। নেপালের উপর সে আধিপত্য এবারও ধরে রাখল যুবারা।

পূর্ববর্তী নিবন্ধদুই গোলে এগিয়েও থাইল্যান্ডের কাছে হেরে গেল মেয়েরা
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের চূড়ান্ত ৪৮ দল কে কোন গ্রুপে