বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, সামপ্রতিক নারী নির্যাতন, শিশু রামিসা হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের মহিলা বিভাগের উদ্যোগে জামালখানস্থ মহানগর কার্যালয়ে ইউনিট দায়িত্বশীল ও সহকারী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা বিভাগের সেক্রেটারি রোকেয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর মহিলা বিভাগের সভানেত্রী ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী মহানগর মহিলা বিভাগের সহ–সভানেত্রী আয়েশা পারভীন, রাবিয়া বেগম, রাবেয়া বেগম রুনু, জয়নাব বেগম নাহিদ ও শাহনাজ পারভীন।
প্রধান আলোচক ফরিদা খানম বলেন, মাতৃত্বকালীন ছুটি বর্তমান বাস্তবতায় আরও বাড়ানো প্রয়োজন। একজন মা যেন সন্তান জন্মদান ও লালন–পালনের প্রাথমিক সময়ে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে পারেন, সে জন্য মাতৃত্বকালীন ছুটি এক বছর করার দাবি জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।












