বসন্তের আগমনকে স্মরণ করতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বসন্ত উৎসব গত ১৪ ফেব্রুয়ারি শিক্ষা ও সাংস্কৃতিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্র–ছাত্রী, শিল্পী ও সংস্কৃতিসেবীরা।একাডেমির শিক্ষার্থীদের সমবেত কণ্ঠসংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। নতুন ঋতুকে বরণ করে নিতে আরো আয়োজন ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী ও মজার খেলাধুলা, চিত্র প্রদর্শনী, দলীয় ও একক নৃত্য, দলীয় ও একক আবৃত্তি, দলীয় ও একক সঙ্গীত, কথামালা, পুরস্কার বিতরণ। বসন্ত কথন পর্বে শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তৈয়ব বলেন, সংস্কৃতির যে আবহমান ধারা, তারই প্রকাশ ঘটে বিভিন্ন পার্বণে আর এ ধরনের উৎসবে। আজকে বসন্ত উৎসবে যেভাবে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়েছে। এর মধ্য দিয়ে অসামপ্রদায়িক বাংলাদেশের চিত্রই ফুটে উঠছে। বসন্ত উৎসবের অসাম্প্রদায়িক রূপ আবহমান বাংলার একটি চরিত্র, এটি আরও বেশি ছড়িয়ে দেয়া জরুরি। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, বসন্ত উৎসবের মধ্য দিয়ে আমরা আবহমান বাংলার সাংস্কৃতিক ও মানবিকতার জয়গান শোনাই এবং অসামপ্রদায়িক বাংলাদেশের পথে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাই। আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে’র প্রানবন্ত উপস্থাপনায় উৎসবে রাখেন ডা. শাখাওয়াত হোসাইন হিরু, নির্বাহী সদস্য এস এম হারুনুর রশীদ, সিরাজুল মোস্তফা রাজু, পূরবী দে, সৈয়দ মিয়া হাসান, আলমগীর আলম, টিকলু দে, জয় শীল, আকাশ দাশ, শিবু মল্লিক। শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












