নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় কোয়ারা রাজ্যের কায়ামা জেলার একটি গ্রামে সন্দেহভাজন জিহাদি যোদ্ধাদের হামলায় ১৭০ জন নিহত হওয়ার পর সেখানে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন মোতায়েন করেছেন প্রেসিডেন্ট বোলা তিনুবু। খবর বিডিনিউজের। বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়। নাইজার সীমান্তের কাছে কোয়ারা রাজ্যের প্রত্যন্ত ওরু গ্রামে মঙ্গলবার চালানো এই হামলা চলতি বছরে ওই অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী হামলা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডাব্লিউপি) এবং অন্যান্য সশস্ত্র দলগুলো সমপ্রতি নাইজেরিয়ার এই অংশে বিভিন্ন গ্রামে তাদের তৎপরতা ও অপহরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, উত্তরের জিহাদি গোষ্ঠীগুলো এখন দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। তাদের মূল লক্ষ্য নাইজার–কোয়ারা অক্ষ বরাবর অবস্থিত কাইনজি বনাঞ্চল।












