না থেকেও আছো

সুতপা চক্রবর্তী | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নিত্য

তোমার দেখা পাই না বলে

কষ্ট হলেও

দুঃখ নেই –

দীর্ঘ অপেক্ষা

কান্না হলেও

কঠিন প্রেমের কারণ বটে –

স্পর্শহীনতা

অস্থিরতা বাড়ালেও

স্বল্প সময়ের স্থায়ী স্বর্গীয় সুখের সৃষ্টিকর্তা –

তুমি না থেকেও

এমনই চরম পাওয়া হয়ে

থাকো আমাতে সর্বদা

পূর্ববর্তী নিবন্ধকথা
পরবর্তী নিবন্ধঅগ্নিরথ