নবীন মেলার ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

নবীন মেলার ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ৩১ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, সমাজ সেবিকা ইসমাত মোহসেন, সমাজসেবক দুলাল মজুমদার, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি লায়ন সৈয়দ মোহাম্মদ মোরশেদ, স্বপ্না বড়ুয়া, ডা. পারভেজ ইকবাল শরীফ, এ টি এম শামসুদ্দিন, ডা. তাসলিম চৌধুরী ও কাফকো স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহিদুল হোসেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং অনিল কান্তি বড়ুয়া স্মৃতি স্মরণে নবীন মেলার বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের দিন পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় কমান্ড ইউনিট গঠনের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধলালখান বাজারে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর গণসংযোগ