নবীন মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবীন মেলার উদ্যোগে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় মেলা মিলনায়তনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছবির বিষয় : ইচ্ছেমতো, বয়সসীমা : শিশু ক-অনুর্ধ ১০ এবং শিশু খ-অনুর্ধ-১৪ বছর। আগ্রহীদের ১ কপি ফটোসহ স্ব স্ব জন্ম নিবন্ধন সনদপত্র সহ আগামী ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার মধ্যে সভাপতি, নবীন মেলা, ২৭ কে বি আব্দুস সাত্তার সড়ক, রহমতগঞ্জ (ওয়াপদা অফিসের সামনে) ঠিকানায় যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ করা যাবে ০১৭৫৮০৫৫৬৬৯ নম্বরে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স সার্ভিস কমপ্লেক্স অহংকারের জায়গা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে মাদরাসায়ে আহমদিয়া সুন্নিয়ার বার্ষিক সভা আজ