নবায়ন না করলে বাতিল হবে চেম্বারের সদস্যপদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে যেসব প্রতিষ্ঠান নবায়ন কার্যক্রম সম্পন্ন করেননি সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে নবায়ন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উক্ত সময়ের মধ্যে যে সকল সদস্য প্রতিষ্ঠান নবায়ন সম্পন্ন করবে না চেম্বারের সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ী তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সদস্যপদ নবায়নের জন্য গত বছরের চেম্বার সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স (হালনাগাদ), ই–টিন, হালনাগাদ আয়কর সনদপত্র অথবা ২০২৪–২০২৫ আয়কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র, ডেলিগেট সদস্যদের স্ব–স্ব গ্রুপ ও টাউন এসোসিয়েশনের উক্ত মেয়াদের সদস্যপদ নবায়ন সার্টিফিকেট দাখিল করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে
পরবর্তী নিবন্ধঅষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর