নন্দীরহাটে নবনির্মিত কৈলাসে আদিযোগীর আবরণ উন্মোচন

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র, নন্দীরহাটে নবনির্মিত কৈলাসে আদিযৌগীর আবরণ উন্মোচন ও আলোচনা সভা গত ১৬ অক্টোবর সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, চট্টগ্রামের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। সেবাশ্রম বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশের সভাপতিত্বে সুব্রত ভৌমিকের সঞ্চালনায় গীতা পাঠ করেন নয়ন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, সেবাশ্রম সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন দিলীপ মজুমদার, আশীর্বাদ জ্ঞাপন করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন– শিক্ষাবিদ সুভাষ চন্দ্র দাশ, ডা. স্বপন কুমার চৌধুরী, লায়ন তপন কান্তি দত্ত, ড. পিযুষ দত্ত, আশীষ রঞ্জন নাথ, ডা. সৌভিক মজুমদার, পারমিতা চৌধুরী, দিলীপ চক্রবর্তী, রতন কুমার দাশ। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী, মোহনলাল দাশ, চন্দন সিংহ, প্রদীপ চক্রবর্তী, নিমাই নন্দী, সুজন কুমার ভৌমিক, গৌরীশঙ্কর চক্রবর্তী,তাপস গুপ্ত, উজ্জ্বল আইচ, রুপন কান্তি নাথ, জুয়েল গুপ্ত, রিপন দত্ত, স্বপন কুমার দাশ, সিদুল কুমার শীল, সুমন চক্রবর্তী, প্রবাস বিকাশ রুদ্র, টিটন চৌধুরী, সবুজ গুপ্ত, সুমন মুহুরী, রনজিত নাথ, কাঞ্চন ভৌমিক, অপু চক্রবর্তী, সর্বরী দে রাত্রি প্রমুখ। সভায় আসন্ন শ্রীমন্দির উদ্বোধনের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদযাপন পরিষদে শিক্ষাবিদ সুভাষ চন্দ্র দাশ সভাপতি, আশীষ দাশ–সম্পাদক, সিদুল শীল– অর্থ সম্পাদক করে একটি কমিটি করা হয়। চৈতি চক্রবর্তীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যনাট্য অনুষ্ঠিত হয় ‘অভ্যর্থনায় শ্বাশতী’। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় কবীর-লালন ভাবসঙ্গীত উৎসব ২৩ অক্টোবর
পরবর্তী নিবন্ধখানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা