আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল, লায়ন ডাঃ দুলাল দাশ এবং কাঞ্চন মালা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সমপ্রতি চট্টগ্রাম নগরীর নন্দনকানন তুলসী ধাম মন্দিরে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে শারদীয় উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের সভাপতি লায়ন এ কে এম আতাউল হক তানবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে লায়ন আবু বক্কর সিদ্দিকী বলেন, “শারদীয় দুর্গোৎসব আনন্দ, সমপ্রীতি ও মানবতার উৎসব। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত নারীদের হাতে শারদীয় উপহার তুলে দেওয়া একটি মহতী উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবসেবা।” অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল ও লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, তুলসী ধামের মহারাজ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী), লায়ন ডাঃ দুলাল দাশ, লায়ন এস কে বসাক, লায়ন মাহি চৌধুরী, লায়ন জুনায়েত রহমান রিফাত, লায়ন অনুপ কুমার দত্ত এবং লিও শামীম প্রমুখ। এ ধরনের উদ্যোগ সামাজিক সমপ্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











