নগরে বিএনপির তিন নেতাকর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৪:৫৪ পূর্বাহ্ণ

নগরে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। ধৃতরা হচ্ছেন– পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত হোসেন ও থানা যুবদল নেতা সাইফুল ইসলাম রনি।

বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির সাবেক সহ–দপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজাদীকে জানান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সহ–সভাপতি শাহেদ আকবর ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনজুর আলম চৌধুরী মঞ্জুকে আসামি করে আকবর শাহ থানায় নতুন মামলা দায়ের করা হয়। এছাড়া গত রাত ৭টার দিকে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের এনায়েত বাজার বাটালি রোডস্থ বাসায় পুলিশ অভিযান চালিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজাদী ব্যবস্থাপক মঈনুল আলম বাদলের মৃত্যুতে শোক
পরবর্তী নিবন্ধসর্বোচ্চ নিরাপত্তায় সেন্টমার্টিনে গেল ব্যালট পেপার