নগরে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী এলাকা থেকে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ছোরা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে পলোগ্রাউন্ড স্কুলের বিপরীত পাশের অফিসার্স ক্লাবের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলজাহাঙ্গীর প্রকাশ বলি, নাসির উদ্দিন, মো. ইউসুফ প্রকাশ সাজিদ, আতাউর রহমান, ফরহাদ মিয়া, মো. হাফিজুর রহমান সুমন ও মো. আবুল কালাম প্রকাশ রবিন।

নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) এসআই হাসান জানান, আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে কোতোয়ালী থানার টাইগারপাস, ফলমন্ডি এলাকার বিভিন্ন দোকানপাট, বাসাবাড়িতে এবং দেশের বিভিন্ন প্রান্ত হতে গাড়িযোগে আসা চট্টগ্রাম বিআরটিএ ও নিউ মার্কেট এলাকায় আসা বিভিন্ন পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় চুরিডাকাতি সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ২১ জন হাসপাতালে
পরবর্তী নিবন্ধকালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস