নগরীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার লাগানোসহ কর্মসূচি পালনের পরিকল্পনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তার নাম কায়েদে আজম বাচ্চু (২৬)। গত বুধবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে লালদিঘীর পাড়স্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি স্বীকার কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে বলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করার পরিকল্পনাকালে গোপন সংবাদের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রজনতার উপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি মামলা আছে। পুলিশ জানা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় পোশাকি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনেই জমজমাট নগরীর ইফতার বাজার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা সিটি মেয়রের