চট্টগ্রাম–৯ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মাঠে কাজ করছেন চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক এন বোরহান উদ্দিন। গতকাল সোমবার সকাল থেকে চট্টগ্রাম–৯ আসনে চট্টগ্রাম মহানগর যুবদল সংগঠক এন বোরহান উদ্দিন সক্রিয়ভাবে প্রচার–প্রচারণা চালিয়েছেন। এ সময় চট্টগ্রাম মহানগর যুবদল সংগঠক এন বোরহান উদ্দিন জানান, আবু সুফিয়ান একজন পরীক্ষিত,জনবান্ধব ও ত্যাগী নেতা হিসেবে তিনি চট্টগ্রাম–৯ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করছি। তিনি আরো বলেন, ধানের শীষের প্রতীকটি দেশনায়ক তারেক রহমানের প্রতীক। বেগম খালেদা জিয়ার প্রতীক। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক। সুতরাং নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সকলকে এই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় যুবদল নেতা রবিউল হোসেন, সাগর, ইমরান, ইউসুপ, আসিফ, ইকবাল ও ছাত্রদল নেতা মিসকাত, সিপাত, ইমন, রেজাউল, টিপুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











