ধানের শীষের জোয়ারে সকল অপশক্তি ভেসে যাবে

গণমিছিলে ইসরাফিল খসরু

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৭ অপরাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু গতকাল সোমবার পতেঙ্গায় গণমিছিলে নেতৃত্ব দেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, দেশকে স্বনির্ভর করতে, চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানীতে রূপ দিতে ১২ তারিখ ধানের শীষে ভোট দিন। ১২ তারিখ জনগণ ধানের শীষের বিপ্লব ঘটাবে। নির্বাচনের ফলাফল না হওয়া পর্যন্ত সকলে কেন্দ্রে পাহারা দিবেন, ফলাফল নিয়ে কেন্দ্র থেকে বের হবেন। ধানের শীষের জোয়ারে সকল অপশক্তি ভেসে যাবে। মিছিলটি কাটগড় থেকে শুরু হয়ে মহাজন টাওয়ার হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা ডা. নুরুল আফসার, মো. ইসমাইল, মো. শাহাবুদ্দিন, আব্দুস সাত্তার, মো. ইকবাল, মো. ইলিয়াস, মোহাম্মদ লোকমান, মো. নাজমুল হুদা নাজিম, মো. রেজাউল, মনজুর কাদের, মো. আজম, মো. খুরশিদ আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে গণমিছিল
পরবর্তী নিবন্ধনতুন করে কর্মসংস্থান ও চাকরির ব্যবস্থা করব