ধর্মপুর দরবারে আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু শিবির

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের ধর্মপুর দরবারে আল্লামা কাযী সৈয়্যদ মোহাম্মদ ইসলাম চাটগামী নকশবন্দী মুজাদ্দেদীর পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু শিবির গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সকল অপকর্ম থেকে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করতে চাইলে সর্বত্রই আউলিয়ায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন করতে হবে। দরবার শরীফের সাজ্জাদানশীন কাযী সৈয়্যদ মোহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযীযী নকশবন্দীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দরবারের সাজ্জাদানশীন কাযী সৈয়্যদ তাহসিন আহমদ নকশবন্দী মুজাদ্দেদী।বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট কাযী সৈয়্যদ মোহাম্মদ রফিকুল ইসলাম।

অধ্যক্ষ আল্লামা আ... আহমদ রেজা নকশবন্দীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন আবু তৈয়ব রব্বানী, ওয়াহিদুল আলম, নুরুল ইসলাম, সৈয়্যদ মাহমুদ হাসান জালালী, আবু সালেহ প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ মিজানুর রহমান, আবদুর রশিদ হক্কানি, এস এম আবদুল্লাহ শাহেদ, আবুল হাসান মাহবুবুর রহমান, মাওলানা মোহাম্মদ ফেরদাউস, মাওলানা মাছুম, হাফেজ মঈনুদ্দিন ওসমান, আমান উল্লাহ, খাজা বাকিবিল্লাহ প্রমুখ। ফাতেহা শরীফ উপলক্ষে আন্‌জুমানএ নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল ও জেফকো ফান্ড, কানাডা এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্যানোরমা সিটির সার্বিক সহযোগিতায় মা’সুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরীর ছোট ভাইয়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ