দ্য হানড্রেডে মোস্তাফিজ, দল পেলেন না রিশাদ

১ কোটি ৬৪ লাখ টাকায় কাটার মাস্টারকে কিনল বার্মিংহাম

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে প্রথমবারের মতো দল পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত ২০২৬ আসরের নিলামে তাকে ১ লাখ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা) কিনে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। ৩০ বছর বয়সী এই পেসারকে তার ভিত্তিমূল্যেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

১০০ বলের এই বিশেষ ফরম্যাটের টুর্নামেন্টে মোস্তাফিজ এবারই প্রথম মাঠে নামবেন। সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত এই নিলামে আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়। বার্মিংহাম দলে মোস্তাফিজের সতীর্থ হিসেবে থাকছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা এবং পাকিস্তানের উসমান তারিকের মতো ক্রিকেটাররা।

নিলামের চূড়ান্ত তালিকায় মোস্তাফিজের সঙ্গে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও ছিলেন। ৭৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) ভিত্তিমূল্যের রিশাদকে নিয়ে ড্রাফটে বেশ আলোচনা থাকলেও শেষ পর্যন্ত কোনো দল তাকে নিতে আগ্রহ দেখায়নি। আগামী ২১ জুলাই থেকে দ্য হানড্রেডের পঞ্চম আসর শুরু হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বাড়তি ডিজেলের অনুরোধ ভেবে দেখছে নয়া দিল্লি
পরবর্তী নিবন্ধ৫৩ বছর ধরে জনতার সাথে মিশে আছেন সন্দ্বীপের মোস্তফা কামাল পাশা