দ্বিতীয় টেস্টের দলে মোমিনুলের জায়গায় অমিত হাসান

| রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা টেস্টের স্কোয়াড থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকরা। দ্বিতীয় টেস্টে থেকে ছিটকে গেছেন মোমিনুল হক। তার বদলে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার অমিত হাসান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টের বাকি অংশের জন্য কনকাশন বদলি হিসেবে দলে আসা জাকের আলী অবশ্য দ্বিতীয় টেস্টের মূল স্কোয়াডেও জায়গা ধরে রেখেছেন। দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ–অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর কালীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই
পরবর্তী নিবন্ধসিলেটকে ২১৮ রানে গুটিয়ে চট্টগ্রামের ১ উইকেটে ৬৪ রান