দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

| রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

৪১১ ভোট পেয়ে দ্বিতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো চেয়ারম্যান আসিফ আলি জারদারি। খবর বাংলানিউজের।

গতকাল শনিবার দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোয় প্রেসিডেন্ট পদে ভোট হয়। প্রেসিডেন্ট পদে লড়েন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আকাজাইক ও পিপিপির আসিফ আলি জারদারি। ভোটে এসআইসি প্রার্থী আকাজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পিএমএলএন–পিপিপি জোটের প্রার্থী হিসেবে অংশ নেন আসিফ আলি জারদারি।

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে আর মৃত্যু নয়
পরবর্তী নিবন্ধদেড় দশকে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে