দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ্‌-আল-ছগীরের মৃত্যুবার্ষিকী পালিত

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা, রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল্লাহ–আল–ছগীরের ৩২ তম মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়। এ উপলক্ষে মরহুমের গড়দুয়ারাস্থ গ্রামের বাড়ি সংলগ্ন মাদ্রাসায় খতমে কোরআন ও শাহ্‌ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোসলেমিন এতিমখানায় খতমে কোরআন ও মিলাদ মাহাফিলের আয়োজন করা হয়।

এছাড়া অন্যান্য সংগঠনও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। উল্লেখ্য, মরহুম আবদুলাহ–আল–ছগীর বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ–সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সিনিয়র সহ–সভাপতি, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের প্রথম আহ্বায়ক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রেস কমিশনের সদস্যসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। মরহুম আবদুলাহ্‌–আল–ছগীরকে ২০০৫ সালে ২১ ফেব্রুয়ারি চসিক মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছিপাতলী মাদ্রাসার সালানা জলসা ও শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে বিজনেস ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক প্রদর্শনী