বোয়ালখালী পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন গত শনিবার পৌর এলাকার উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা যুবলীগের সভাপতি কে বি এম আসাদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার আলমের সঞ্চালনায়অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর।
উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহাদাত কবির বাহাদুর, শফিউল আজম শেফু, মো. আবিদ হোসেন, রাজু দাশ হিরু, রেজাউল করিম বাবুল, শফিকুল আলম, শাহাদাত হোসেন, এস এম জাকারিয়া, শেখ শহিদুল আলম, প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, নুরুল গণি শাহ, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, সায়েম কবির, এস এম বোরহান উদ্দিন, বাপ্পি, দেলোয়ার, জাবেদ, আবু বক্কর, বায়জিদ রাজু, সাইফুল ইসলাম, সাদ্দাম, ইমরান, আমির, সেকান্দর, জসিম, রোকন, সাইফুদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে লক্ষ্যে আগামীতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












