দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

| শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:০৪ পূর্বাহ্ণ

 

বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদীনালাখাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদীনালাখাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন। খবর বাসসের।

একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূউপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে; যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা৩ শাখা থেকে এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুক আউট রেস্টুরেন্টে থালি ও টেকওয়ে বক্স
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী