চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে উন্নত–সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের প্রতিটি মানুষ যেন সম্মান ও আত্মমর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচিগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য সুরক্ষায় ইহেলথ কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। কৃষিখাতকে চাঙ্গা করতে ১৫০০ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদানের কাজ চলছে। সুতরাং নির্বাচনের আগে জনগণকে আমরা যে ওয়াদা দিয়েছি– তা অবশ্যই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশাগুলো পূরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশকে আমরা একটি সাম্য ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো।
তিনি গত ৬ মার্চ ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে মেহেদীবাগ ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও ২১ জিসমাত সংগঠনের ব্যবস্থাপনায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শহীদুল ইসলাম চৌধুরী, নুর হোসেন, নকিব উদ্দিন ভুইয়া, গিয়াস উদ্দিন ভুইয়া, আবুল ফয়েজ। নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, মো. শহীদ, মো. একরাম, উল্লাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











