বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকীর সমর্থনে ৪ ফেব্রুয়ারি উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে গাজী বাড়ীস্থ শিরিন ভিলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধসম্পন্ন, সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে আল্লাহভীরু ও নৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। কেন্দ্র প্রধান শাহজাদা এস.এম কিবরিয়া হোসেন আজমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম শাহাদত হোসাইন মানিক, সদস্য সচিব মুহাম্মদ মোরশেদুল আলম শিকদার টিপু। মুহাম্মদ মারুফ ইসলাম, মুহাম্মদ ফরহাদ হোসেন ও মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুহাম্মদ এনাম রেজা কাদেরী,মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন,আলহাজ্ব মুহাম্মদ ফেরদৌস আলম, মুহাম্মদ সাইফুদ্দীন খান মেম্বার, মুহাম্মদ কায়কোবাদ, জিএম তৈয়ব আলী, শেখ মুহাম্মদ, মুহাম্মদ আবদুল মুবিন, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, মুহাম্মদ আবদুল মতিন, এম.এ.ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ হেলাল শিকদার, মুহাম্মদ ইদ্রিস, জিএম গিয়াস উদ্দীন আরফাত, জিএম মিনহাজ উদ্দীন, মুহাম্মদ আসিফ, মুহাম্মদ আনিছ, মুহাম্মদ ফরহাদ রেজা কাদেরী, হাফেজ মুহাম্মদ সৈয়দ নুর, মুহাম্মদ ফাহাদ সালেহীন রাফি, মুহাম্মদ মেহেদী হাসান, মুহাম্মদ কাইছার কন্ট্রাক্টর, জিএম লিয়াকত আলী, মুহাম্মদ মফিজ, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ ইউছুফ চৌধুরী, মুহাম্মদ আদিল, মাওলানা আলী আকবর খান, জিএম রিদোয়ান, জিএম সাব্বির, জিএম ফোরকান, মুহাম্মদ মহিউদ্দীন, মাস্টার রশিদ আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












