দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রাম-৯ সংসদীয় আসন

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু সুফিয়ানের সন্তান ব্যারিস্টার মোহাম্মদ তানজিরুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়।

এ সময় ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীরের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ তানজিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ সালাউদ্দিন লাতু, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুছা আলম, এনায়েতুল হক, মোঃ সাইফুদ্দিন আহমেদ সাইফু, মোঃ সেলিম, মোঃ উসমান সারোয়ার সিন্টু, মোঃ মহিউদ্দিন, সদস্য মোঃ মুক্তার, গ ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নেজাম, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোঃ হাসান, যুবদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম সুমন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ দিদার হোসেন ইফতি, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন ভূঁইয়া, ২২নং এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম, সদস্য সচিব নাছির মিয়া মনুসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন আহত
পরবর্তী নিবন্ধবর্তমান অস্থির বিশ্বে বুদ্ধের মহান বাণীই শান্তি ফেরাতে পারে