দুষ্প্রাপ্য হয়ে ওঠা স্বপ্ন

রূপক কুমার রক্ষিত | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সেদিন তুমি চলে গেলে

ভাবাবেগের ছায়ায় ছায়ায়

অনেক সুন্দর সময় কেটেছে

অনেক কথায় অনেকটা পথ।

হাসি ছিল, স্বপ্ন ছিল,

রঙিন আনন্দ ছিল।

সবকিছু আজ শুধুই স্মৃতি,

উজ্জ্বল দীপ্তিময়

প্রেমতোষ যুগপৎ মায়াময়তায়।

অথচ অভিমানের কাছে

ভালোবাসার ব্যাপকতা

নিতান্তই হ্মুদ্র।

মনের তরী কূলের খেই হারিয়ে

যখন শূন্যতার কূলে ভিড় করে,

প্রেমাতুর স্বপ্নগুলো

নিরঙ্কুশ ভেঙে ভেঙে

কেবল দুষ্প্রাপ্য হয়ে উঠে।

অতিশয় দুষ্প্রাপ্য

অমীমাংসিত প্রতিকূলতায়।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার বই উৎসব
পরবর্তী নিবন্ধবাঁশখালী সমুদ্র সৈকত: নিসর্গের নীরব জাদুঘর