দুদেশের সম্পর্ক ও জনগণের স্বার্থ দেখার কথা বলল ভারত

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৩৫ পূর্বাহ্ণ

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় দিল্লিতে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। তবে বিবৃতিতে রায়ের বিষয়ে সরাসরি কিছু বলেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় দেশের সম্পর্ক ও জনগণের স্বার্থের দিকটি প্রাধান্য পেয়েছে এতে। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের জনগণের ‘সর্বোচ্চ স্বার্থ’ বিবেচনায় সব অংশীজনের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনায় সম্পৃক্ত হবে তারা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিষয় জেনেছে ভারত। নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে দেশটির শান্তি, গণতন্ত্র, অন্তর্ভূক্তি এবং স্থিতিশীলতার বিষয় রয়েছে। সেদিক বিবেচনায় আমরা সব অংশীজনের সঙ্গে সর্বদা গঠনমূলতভাবে সম্পৃক্ত হব।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার ফাঁসির রায়, চবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধনাশকতার পরিকল্পনা, হালিশহরে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২