দরিদ্র পরিবার পেল ইফতার সামগ্রী

বিভিন্ন সংগঠনের তৎপরতা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৫:১৩ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রয়াস : সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ১৬ মার্চ পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত পরিবার, এতিম ও হেফজখানায় মাসব্যাপী ইফতার এবং সেহেরি সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এবং সংগঠনের সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক এবং প্রয়াসের প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির।

সুবিধাবঞ্চিত রোজাদারদের পাশে প্রয়াস’ এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী ইফতার ও সেহরী সামগ্রী বিতরনের উদ্বোধন করেন প্রকৌশলী মোমিনুল হক।

বিশেষ অতিথি ছিলেন লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, রোটারিয়ান আনজুমান আরা বেগম, মহসীন উল কাদের, হেফাজ উদ্দিন আহমেদ, রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা, সারিস্ত্‌ বিন্তে নূর, আলতাফুর রশীদ বাবু, আবু তাহের, আলমগীর মোহাম্মদ ফারুক, সুভাষ সরকার, .কে.এম মোস্তাফিজুর রহমান রাসেল, জাহেদুল ইসলাম জনি, মো. ওমর ফারুক খান আসিফ, মো. শাহজাহান, মো. ইসমাইল, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, মো. মাহির আসেফ বাবু, সুলতান মাহামুদ রাজীব, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, খোরশেদ আলম, জামাল হোসেন জনি, মো. সামশেদ নেওয়াজ রনি, আবু শাহাদাত মো. সায়েম, মো. হাবিবুর রহমান, মিনহাজুল হক মিনার, মো. সাকিবুর রহমান, ওয়াজিহা রুহানা চৌধুরী, হাসান ইহলান আরিশ, মোহাম্মদ সাইফুল।

সতেজ : সতেজ হেলথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে গত ১০ জানুয়ারি নগরীর আগ্রাবাদ এলাকায় ১৫০ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সতেজের চেয়ারম্যান সৈয়দ মাহবুব ই করিম মুকুল ও ভাইস চেয়ারম্যান শামীম হায়াত।

নিষ্ঠা ফাউন্ডেশন : নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে প্রথম ধাপে খাদ্য ও ইফতার সামগ্রী ১৪ মার্চ ফাউন্ডেশনের আলকরণ চৌধুরী টাওয়ার কার্যালয় থেকে বিতরণ করা হয়। বিতরণ করেন নিষ্ঠার জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন, ভাইস চেয়ারম্যান ও ফুলকলির জিএম এম এ সবুর, আজীবন সদস্য মোহাম্মদ আলী রেজা, পিআরও ও এপিআরও ফখরুল ইসলাম, আসিফ মাহমুদ ও জাকারিয়া আলম।

নিষ্ঠার জেনারেল সেক্রেটারী ড. মুহাম্মদ নুর হোসাইন বলেন, দরিদ্রকে খাদ্য দান সর্বোচ্চ ইবাদত। পবিত্র রমজানে দান করলে তার সওয়াব হবে অগণিত। একজনের খাদ্যে যদি কোন ব্যক্তি রোজা পালন করতে পারে তাহলে তার চেয়ে পূণ্যের কাজ হতে পারে না।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল মালবাহী ট্রাক
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা