মীরসরাই থানাধীন দমদমা শান্তিনিকেতন বৌদ্ধবিহারের শায়িত বুদ্ধের নিরাপত্তা বেষ্টনি ও বুদ্ধের তিলক উৎসর্গ করেন মায়ানী সুদর্শন বিহারের বিহারাধ্যক্ষ প্রিয়ানন্দ মহাথের। গতকাল বিকেলে উপাসিকা মুক্তা রাণী বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
শান্তিনিকেতন বৌদ্ধবিহারের অধ্যক্ষ অমৃতানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দমদমা বিবেকানন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ মেত্তানন্দ মহাথের। প্রিয়ানন্দ মহাথের বলেন, উপযুক্ত স্থানে দান করলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আর অসহায় মানুষকে সহায়তা করাও একটি মাঙ্গলিক কর্ম। মানুষের ভালো কাজের মধ্যেই ধর্ম নিহিত। উপকার করতে না পারলেও কারো ক্ষতি করা সমীচীন নয়। নিজের বিবেক ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে হবে। তাহলেই সমাজে মঙ্গল ও শান্তি বিরাজ করবে।
নিরাপত্তা বেষ্টনি দান করেন ব্যাংকার নয়ন বড়ুয়া এবং তিলক দান করেন ব্যবসায়ী সুমন বড়ুয়া। এ সময় শান্তি নিকেতন বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের পরিচালক (যুগ্মসচিব) পুলক কান্তি বড়ুয়া, অনিল বড়ুয়া, জুয়েল বড়ুয়াসহ প্রিয়রন্ত শ্রামণ, সংঘরত্ন শ্রামণ, জিনানন্দ শ্রামণ, রিগ্যান বড়ুয়া, অশোক বড়ুয়া, প্রভাত বড়ুয়া, খুকী রাণী বড়ুয়া, অপু বড়ুয়া, নিমন বড়ুয়া, নয়ন বড়ুয়া, জয়ন্ত মারমা, রক্তিম বড়ুয়া, নির্ঝর বড়ুয়া অগ্র, সৌমিক বড়ুয়া, বিউটি বড়ুয়া, রাজন বড়ুয়া এবং অনেক উপাসক উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।













