দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে ঠিকাদার সমিতির মতবিনিময়

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও অত্র বিভাগের কর্মকর্তার সাথে নবনির্বাচিত ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা গত মঙ্গলবার সড়ক বিভাগ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঠিকাদার কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি এম. আইনুল কবির। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। সমিতির সাধারণ সম্পাদক হোসেন উদ্দীন আহমদ ভুট্টোর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপ–বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান পারভেজ, উপ–সহকারী প্রকৌশলী মুহাম্মদ রাফিজ বিন মনজুর, উপ–সহকারী প্রকৌশলী আবু হানিফ, মো. আবদুন নুর, এসএম টিপু সুলতান, মোহাম্মদ ইউনুচ, নুরুর রশিদ, মো. সাইফুল আলম, জহির উদ্দীন, মো. কামাল উদ্দীন চৌধুরী, মো. সাইফুল ইসলাম, নুরুল আমিন প্রমুখ। সভায় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধডলারের উচ্চমূল্য: ক্ষতিগ্রস্ত শিল্পের ঋণ পরিশোধে ৮ বছর সময়
পরবর্তী নিবন্ধজাফর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প