থাইল্যান্ডে কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল চট্টগ্রামের আরিফ

| শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

থাইল্যান্ডে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছে চট্টগ্রামের আরিফ ইসলাম। আরিফ চট্টগ্রামের মার্শাল আর্ট প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ কারাতে জোনএর শিক্ষার্থী ও চট্টগ্রাম গ্রামার স্কুলের ৬ষ্ঠ গ্রেডের শিক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডে থাইল্যান্ড কারাতে কাপ ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ অণুষ্ঠিত হয়। এতে কুমিতে ফাইটিং ইভেন্টে ১২১৩ বছরের ক্যাটাগরিতে অংশ নেয় আরিফ। প্রতিযোগিতায় থাইল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, নেপাল, ভুটান, জর্দান ও চীন অংশ নেয়। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে স্বর্ণপদক জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনে আরিফ। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীর কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের প্রধান প্রশিক্ষক সেনসেই মোহাম্মদ ইসহাক।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেটে চট্টগ্রাম জেলা দল
পরবর্তী নিবন্ধদা হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মোস্তাফিজ