‘ত্বরিকত ও তাসাউফের উৎস হচ্ছে কুরআন সুন্নাহ’

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, আল্লাহর প্রকৃত অলীদের শাশ্বত নীতি হচ্ছে পাপকে ঘৃনা করা, পাপীকে নয়। ত্বরীকতের কাজ হচ্ছে পীর–মুর্শিদগণ তাঁদের আধ্যাত্মিক আকর্ষণের মাধ্যমে দ্বীন বিমুখ মানুষদেরকে সুন্নাতে রাসুলের (সা🙂 অনুকরণে গড়ে তোলা। এজন্য ত্বরিকত ও তাসাউপের ভিত্তি হতে হবে ইসলামী শরীআহ আর উৎস হতে হবে কুরআন সুন্নাহ।

মাওলানা নুরী গত ১৭ অক্টোবর বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ ও আঞ্জুমানে নওজোয়ান শাখা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পশ্চিম কধুরখীল আঞ্জুমনে ইত্তেহাদ সভাপতি আইয়্যুব বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মুহাম্মদ নিজাম উদ্দীন ও নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন মাওলানা আছিফুল হক, মাওলানা মোহাম্মদ আলম। মেহমান ছিলেন জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলা আমীর ডা. মুহাম্মদ খুরশিদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে বটতলী স্টেশনের বর্জ্য
পরবর্তী নিবন্ধসৎ কর্মের ভিত্তিতে ঐক্য ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে : মঞ্জু