তোমার কাছে মনটা রেখে কাসেম আলী রানা | সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ তুমি আমার চোখের কাজল তুমি কাজল রেখা, এক জনমে আর কি হবে তোমার সাথে দেখা? ঠোঁট ফুলিয়ে চোখের জলে চলে গেছো দূরে, আজও তোমায় খুঁজে বেড়াই রাস্তা ঘুরে ঘুরে। কত বর্ণের রঙিন মানুষ হয় যে নিত্য দেখা, তোমার কাছে মনটা রেখে জীবন হলো স্যাঁকা!