তেল সংকট, কার না পেয়ে ইজিবাইকে বরযাত্রা

সমির মল্লিক, খাগড়াছড়ি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

ইরানের যুদ্ধের প্রভাব খাগড়াছড়ি দীঘিনালার মধ্য বেতছড়ি ইউনিয়নে। যুদ্ধের প্রভাবে সৃষ্ট তেল সংকটের কারণে কার বা মাইক্রোবাস না পেয়ে বর সেজে ইজিবাইকে করে ২৫ কিলোমিটার দূরের খাগড়াছড়ির গঞ্জপাড়ায় পাড়ায় বিয়ে করতে যান মো. শাহিন আলম।

দীঘিনালাখাগড়াছড়ি পাহাড়ি সড়কে ইজিবাইক সচারাচর চলাচল করে না। গতকাল শুক্রবার দুপুরে এ পথে বিয়ে করতে যাওয়ার সময় দীঘিনালার চৌরাস্তায় মো. শাহিন আলম জানান, তেল সংকটের কারণে বরযাত্রী যাওয়ার জন্য ভাড়ায়চালিত কার পাওয়া যায়নি। মেরুং ইউনিয়নের মধ্যম বেতছড়ি এলাকা থেকে তিনি বিয়ে করতে যাচ্ছেন প্রায় ২৫ কিলোমিটার দূরে খাগড়াছড়ি জেলা সদরের উত্তর গঞ্জপাড়া এলাকায়। বরযাত্রী যাচ্ছে অটোরিকশা নিয়ে। কয়েকজন স্বজন মোটরসাইকেলে করে যাচ্ছেন। তেলের সংকটের কারণে গাড়ি না পাওয়ার তাদের বাধ্য হয়ে অটোরিকশা করে যেতে হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে তেলের সংকটে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে বিয়ের মতো গুরুত্বপূর্ণ আয়োজনেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। নির্ধারিত সময়ে বিয়ে সম্পন্ন করতে বাধ্য হয়েই প্রচলিত গাড়ির বদলে ইজিবাইক বেছে নেন বর শাহিন।

দীঘিনালা চৌরাস্তার এলাকার বাসিন্দা বিটু দেবনাথ বলেন, জ্বালানি তেলে সংকট চলছে। তার মধ্যে বিবাহ! এটা তো ভালো বুদ্ধি। ইজিবাইক ব্যাটারি চালিত হওয়ায় তেলের কোনো প্রয়োজন নেই। এটা চমৎকার সমাধান।

পূর্ববর্তী নিবন্ধবাসের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী দুই বন্ধু
পরবর্তী নিবন্ধবন্দরে ভিড়ল জ্বালানি তেলবাহী আরেকটি জাহাজ