ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর ইতোমধ্যে তিন দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তৃতীয় অস্ত্রোপচারের কথা জানিয়ে তানিয়া বৃষ্টি লিখেছেন, তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া। তার এই পোস্টে সহকর্মী ও ভক্তরা সাহস জুগিয়ে মন্তব্য করেছেন।অভিনয়শিল্পী কচি খন্দকার, নির্মাতা দেবাশীষ বিশ্বাস ও গৌতম কৈরীসহ অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।












