তৃতীয় বিভাগ ফুটবল লিগে লিটল ব্রাদার্স ও রেলওয়ের জয়

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৭ পূর্বাহ্ণ

 

তৃতীয় বিভাগ ফুটবল লিগে লিটল ব্রাদার্স ও বাংলাদেশ রেলওয়ে জয় পেয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত ১ম খেলায় লিটল ব্রাদার্স ৪১ গোলে শহীদ শাহজাহান সংঘকে পরাজিত করে। লিটল ব্রাদার্সের পক্ষে আরিফ ২টি এবং মিরাজ ও সাকিবুল ১টি করে গোল করেন। শহীদ শাহজাহান সংঘের পক্ষে একমাত্র গোলটি করেন মো: হোসেন। দিনের ২য় খেলায় বাংলাদেশ রেলওয়ে এস. এ ২০ গোলে রাফা ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ রেলওয়ে এস. এ পক্ষে মিসকাত ও তাপস ১ টি করে গোল করেন।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চাঁদপুরের বড় জয়
পরবর্তী নিবন্ধদাবায় দলগতভাবে চ্যাম্পিয়ন চট্টগ্রাম