তুমি থেকো আমার হৃদয়ের গভীরতায়

শিমলী দাশ | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আমার জন্যে কেন এত ভালো লাগা তোমার। বলতে পারো কেমন এই ভালোবাসা। এই শেষ বিকেলে রোদের ছটার আলো কি আমাকে ছুঁতে পারবে? ফুটবে কি সেই ফুল? এ কেমন তোমার ভালোবাসা, আচ্ছা তুমি আমায় কতটুকু ভালোবাসো? এই প্রশ্ন অনেক বার করার পরেও কোনো উত্তর পাইনি। তাহলে কি কোনো এমন মেশিন তৈরী হয়নি, ভালোবাসা মাপা হয়। ভালোবাসা মেপে দেখতাম কতটুকু তার পরিমাপ। কার কতটুকু ভালোবাসা আছে, দুজন দুজনার প্রতি। হায়রে নিয়তি নেই সে সুযোগ। জীবনের কাছে সব কিছু হারিয়ে ফেলেছি। আর কিছু চাওয়ার নেই। যতটুকু পেয়েছি তাতেই আমি পরিপূর্ণ। জীবনের শেষ মুহূর্তে তোমারই সাথে, তোমার জন্য আমরা যেনো একসাথে একইরকম কাটিয়ে দিতে পারি। এতটাই ভালোবাসা তোমার কাছে চাওয়াতুমি থেকো আমার হৃদয়ের গভীরতায়।

তোমার ভালোবাসায় আমার এই অন্ধকারে আলোয় আলোকময় হয়ে উঠেছে। ভালোবাসা একদিক থেকে কখনো আসে না। উভয়ের ভালোবাসায় এত সুন্দর সংসারের হাল আমরা দুজনেই বেয়ে চলেছি। আমরা এই অল্প সুখে সুখী হতে চাই। ঐশ্বর্য আর বাহ্যিক আলোকময় জীবনের চিন্তায় মগ্ন নই। তোমাতে আমাতে প্রথম থেকেই ভালোবাসার অকৃত্রিম অকৃপণ আবদারে লালনে পালনে, ভালোবাসায় ভরিয়ে দিয়েছো। এটুকু জীবনের শেষ মুহূর্তেও তোমাকে পাশে নিয়ে থাকার খুবই ইচ্ছে আমার আর তোমার। আমরা একই হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছি। থাকবো সবসময় হে প্রিয় আমার। তোমার প্রিয়ার ভালোবাসা ছড়িয়ে দিলাম তোমার মাঝে। এতটা বছর আমাদের ভালোবাসা এখনো নতুনের মতো। কিন্তু একটা বয়সের পর নাকি ভালোবাসা ফিকে হয়ে যাই শুনেছি। কিন্তু দেখলাম ৪০ পেরোনোর পরও আমাদের ভালোবাসা একইরকম রয়ে গেছে। এতটা কেয়ারিং তোমার সত্যি, নিজেকে অনেক সৌভাগ্য মনে হয়। তোমার কথার মধ্যে বার বার শুনেছি তোমার পঞ্চাশ/ ষাট হলেও আমার চোখে তুমি অপূর্বা, কেনো জানো? কারণ আমার ভেতরে নাকি সত্যতার একটা অধ্যায় লুকিয়ে রয়েছে, অনেকটা যুদ্ধ করে, আমি নাকি এখনো নিজেকে কোনো মিথ্যার সাথে বসবাস করিনি। তাই তোমার ভালোবাসা আরো বেড়ে গেছে আমার প্রতি। সকল কথা তোমারই। আমি মুগ্ধ নয়নে, ভেজা ঠোঁটে বলি, ভালোবাসি খুব, ভালোবাসি তোমাকেই।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসার দিন
পরবর্তী নিবন্ধআজ বসন্ত