তাহের–মনজুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গত ১৪ ফেব্রুয়ারি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম। প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সহকারী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান প্রমুখ।
১৫টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। তিনি বলেন, মানসিক বিকাশ, শরীরচর্চা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতা আসে। খেলাধূলা, সংস্কৃতিচর্চা শিক্ষার একটি অঙ্গ। তিনি শিক্ষার্থীদের চরিত্র গঠন ও সহশিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।














