চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং আলোচিত তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরামকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গতকাল মঙ্গলবার অভিযানে তার সহযোগী আবুল কামাল আজাদকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীকে বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়। এই অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বুধবার বেলা ১১টায় নগরীর চান্দগাঁও (বহদ্দারহাট) এলাকায় র্যাব–৭ এর মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ব্রিফিংয়ে র্যাব–৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনার বিস্তারিত তুলে ধরবেন।









