তারকারা কে কোথায় ভোট দেবেন?

ত্রয়োদশ সংসদ নির্বাচন

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:০৫ অপরাহ্ণ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরে যেমন আলোচনা চলছে, তেমনি কৌতূহল রয়েছে শোবিজ তারকারা কে কোথায় ভোট দেবেন সে বিষয়েও। খবর বাংলানিউজের।

জানা গেছে, ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা১৭ আসনের ভোটার এবং আগের নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে অবস্থান করায় ভোট দেওয়া হচ্ছে না তার। চিত্রনায়িকা জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনি ঢাকা১৭ আসনের ভোটার। বর্তমানে দেশের বাইরে থাকলেও তিনি ভোট দেবেন কি নাএ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে থাকায় তিনিও ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না। চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকার বাসিন্দা, যা ঢাকা১১ আসনের অন্তর্ভুক্ত। অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি ঢাকা১৮ আসনে ভোট দেওয়ার কথা রয়েছে। এদিকে চিত্রনায়িকা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা১৯ আসনের ভোটার।

অভিনেতা মিশা সওদাগর ঢাকা১৮ আসনের, আর চঞ্চল চৌধুরী ঢাকা৮ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত। এছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা৮ আসনের ভোটার। সব মিলিয়ে এবারের নির্বাচনে শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও দেশের বাইরে অবস্থানের কারণে কয়েকজন জনপ্রিয় তারকা ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে পারছেন না।

পূর্ববর্তী নিবন্ধশিশুশিল্পী মেঘার গান ‘অবিশ্বাসের দেশে’
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৮৫ কোটি টাকা